টাকা-স্বর্ণালংকারের সঙ্গে ফুটফুটে শিশুকেও নিয়ে গেলো দুর্বৃত্তরা

news-image

অসলাইন প্রতিবেদক : রাজধানীর আজিমপুরের এক বাসায় ঢুকে মালামালের সঙ্গে একটি শিশুকেও নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই বাসার সাবলেট থাকা এক নারী বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বাড়িতে ঢুকে এ ঘটনা ঘটিয়েছেন।

ভুক্তভোগীর অভিযোগ, বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়েছে দুর্বৃত্তরা। সঙ্গে নিয়ে গেছে শিশুটিকেও।

শিশুটির মায়ের নাম ফারজানা আক্তার। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সাঁট মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন। আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের এক বাসায় ভাড়া থাকেন ফারজানা। তার স্বামী বেসরকারি এক প্রতিষ্ঠানে চাকরি করেন।

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু জাগো নিউজকে বলেন, ফারজানার বাসায় সাবলেট থাকেন এক নারী। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীর সঙ্গে আরও তিনজন বাসায় আসেন। পরে তারা ফারজানার সঙ্গে বিবাদে জড়ান। এক পর্যায়ে তারা ফারজানাকে চড়-থাপ্পড় দেন। পরে তারা বাসার মালামাল নিয়ে চলে যান। মালামালের সঙ্গে দুর্বৃত্তরা ফারজানার শিশু সন্তানকেও নিয়ে যান।

ওসি বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি জানাজানি হওয়ায় পুলিশের একাধিক দল দুর্বৃত্তদের ধরতে কাজ করছে।

এ ঘটনায় ফুটফুটে শিশুটির ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন ফারজানার এক সহকর্মী। ওই পোস্টে তিনি লিখেন, ‘আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন নারী ও দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চাটি নিয়ে গেছে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি