টর্নেডোর তাণ্ডবে যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে শতাধিক

news-image

অনলাইন ডেস্ক : ধ্বংসাত্মক টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লণ্ডভণ্ড হয়ে গেছে কেনটাকির বিভিন্ন এলাকা। অঙ্গরাজ্যটিতে এ পর্যন্ত মৃত্যু সংখ্যা বেড়ে শতাধিক হয়ে গেছে বলেও জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে ৩৬৫ কিলোমিটার গতিতে কেনটাকিজুড়ে আঘাত হানে টর্নেডো। দেশটির আরও কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হানে। ক্ষয়ক্ষতি হয়েছে ইলিনয়, আরকানসাস ও টেনেসি অঙ্গরাজ্যেরও কয়েকটি এলাকা। এসব স্থানেও হতাহতের ঘটনা ঘটেছে। খবর রয়টার্স ও বিবিসির

স্থানীয় সময় শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, কেনটাকি অঙ্গরাজ্যে টর্নেডো ২০০ মাইলেরও বেশি বিস্তৃত একটি গমনপথ ধরে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সবকিছু ধ্বংস করে দিয়েছে।

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানান, শুক্রবার রাতে অন্তত চারটি টর্নেডো কেনটাকির বিভিন্ন অংশে তাণ্ডব চালায়, এতে একডজনেরও বেশি কাউন্টিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিক টর্নেডোটি রাজ্যটির ভেতর দিয়ে ২২৭ মাইলেরও (৩৬৫ কিলোমিটার) বেশি পথ অতিক্রম করেছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনটি কখনও দেখিনি আমি। ৫০ জনেরও বেশি কেনটাকিয়ানসকে আমরা হারিয়েছি এটি আমরা পুরোপুরি নিশ্চিত।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ টর্নেডোকে কেনটাকির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন গভর্নর বেশিয়ার। তখন তিনি বলেন, আশঙ্কা করা হচ্ছে ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন। সংখ্যাটা ৭০ থেকে ১০০ হতে পারে। এটি ধ্বংসাত্মক ছিল বলেও উল্লেখ করেছেন তিনি।

গভর্নর বলেন, টর্নেডোর আঘাতে মেফিল্ড শহরের একটি মোমবাতি কারখানার ছাদ ধসে পড়ে। এতেই বেশি হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, এমন আশঙ্কা থেকে মধ্যরাতের আগেই রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল বলেও জানান তিনি।

তিনি বলেন, ঘটনার সময় ওই কারখানার ভেতরে শতাধিক কর্মী ছিলেন। উদ্ধারকারীরা ৪০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। সেখানে এখনও সন্ধান চালানো হচ্ছে।

কেনটাকিতে টর্নেডো আঘাত হানার আগে শুক্রবারই ইলিনয়ের কলিন্সভিল শহরে শক্তিশালী এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের একটি গুদাম। সেখানে প্রায় ১০০ কর্মী আটকা পড়েন। তবে কেউ হতাহত হয়েছেন কি-না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে আরকানসাসে একজন নিহত হয়েছেন। এছাড়া টেনেসিতে কমপক্ষে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান