জেনে নিন পেঁপের অসাধারণ যত স্বাস্থ্য উপকারিতা

1461827839955স্বাস্থ্য ডেস্ক : পেঁপেতে প্রচুর পরিমাণ মিনারেল, অ্যানটিঅক্সিডেন্ট এবং ভিটামিন রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী। শুধু তাই নয়, পেঁপেকে ভিটামিনের স্টোর বলা হয়। লো ক্যালরির ফল হওয়ায় এটি ওজন কমাতে বেশ কার্যকর। আপনি যদি ওজন কমাতে চান প্রতিদিনের খাবারে রাখুন পেঁপে। শুধু ওজন হ্রাস নয় পেঁপের রয়েছে আর নানা স্বাস্থ্য উপকারিতা। জেনে নিন প্রতিদিনের খাদ্যতালিকায় কেন পেঁপে রাখবেন।

১। কোলেস্টেরল হ্রাস করেঃ-
পেঁপেতে রয়েছে ফাইবার, ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ধমনীতে কোলেস্টেরল জমতে বাঁধা প্রদান করে। ধমনীতে চর্বি জমার কারণে হার্ট অ্যাটাকের মত ঘটনাও ঘটতে পারে।

২। হজম ক্ষমতা বাড়ায়ঃ-
পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম আছে যা খাবার হজমে সহায়তা করে থাকে। এছাড়াও প্রচুর পানি ও দ্রবণীয় ফাইবার আছে। যারা হজমের সমস্যায় ভুগে থাকেন তাঁরা নিয়মিত পথ্য হিসেবে পাকা বা কাঁচা পেঁপে খেতে পারেন।

৩। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেঃ-
পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও ই। এই ভিটামিন গুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের বিভিন্ন সমস্যা দূর করে। এছাড়া পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের জন্য উপকারী।

৪। ডায়াবেটিস প্রতিরোধেঃ-
চিনির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য পেঁপে একটি আর্দশ ফল। যাদের ডায়াবেটিস নেই তাদের প্রতিদিনের খাদ্যতালিকায় পেঁপে রাখা উচিত। পেঁপে ডায়াবেটিস হওয়া প্রতিরোধ করে।

৫। হাড়ের ব্যথা রোধেঃ-
পেঁপেতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং কপার রয়েছে, নিয়মিত পেঁপে খাওয়ার ফলে শরীরে ক্যালসিয়াম তৈরি হয় যা হাড় মজবুত করে ব্যথা হ্রাস করে।

৬। ক্যান্সার প্রতিরোধকঃ-
পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনোক্সিড যা দেহে ক্যান্সারের কোষ তৈরিতে বাঁধা দেয়। Harvard School of Public Health’s Department এক গবেষণায় দেখা গেছে যে পেঁপের বিটা কেরোটিন উপাদান কোলন ক্যান্সার, প্রোসটেট ক্যান্সার প্রতিরোধ করে।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী