জেনে নিন কত টাকা পেল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

news-image

স্পোটর্স ডেস্ক

বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্রান্স। সাধারণ মানুষের কাছে ফুটবল খেলাটি বিনোদন কিংবা আবেগের হলেও দল এবং ফুটবলারদের কাছে এর বাণিজ্যিক গুরুত্ব রয়েছে। ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্যই ফিফা কর্তৃক নির্ধারিত রয়েছে অর্থ পুরস্কার।

২০১৮ ফিফা বিশ্বকাপ পুরস্কারের অর্থমূল্য ঘোষিত হয় ২০১৭ সালের অক্টোবরে। আর সে হিসাব অনুযায়ী দেশটি পেল ৩১৮ কোটি টাকারও বেশি। আর রানার্সআপ দল পেল ২৮ মিলিয়ন ডলার।

ফিফার দেওয়ার তথ্যমতে বিজয়ী এবং পরাজিত উভয়ের দলই হবে এই পুরস্কারের অংশীদার। এবারের আসরে অর্থ পুরস্কার হিসেবে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার পাবে অংশগ্রহণকারী দলগুলো।

রাশিয়ায় অংশ নিয়েছিল ৩২টি দেশ। সবাই কম-বেশি পুরস্কার মূল্য পাচ্ছে এবার। ৪০ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হচ্ছে ৩২ দেশকে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ১৬ দল পাচ্ছে ১২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। তাতে প্রত্যেক দল পাচ্ছে ৮০ লাখ মার্কিন ডলার। অন্যদের মতো নিয়ম অনুযায়ী গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি পাচ্ছে ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ কোটি ২ লাখ ৮ হাজার টাকা। গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় নিতে হয়েছিল।

শেষ ষোলো থেকে বিদায় নেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, আর্জেন্টিনা। এছাড়া শেষ ষোলো থেকে বিদায় নেয় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, মেক্সিকো, এশিয়ার দেশ জাপান, ডেনমার্ক, সুইজারল্যান্ড আর কলম্বিয়া। তারা প্রত্যেকে পাচ্ছে ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি ৫৩ লাখ ১২ হাজার টাকা। এতে ফিফার খরচ হচ্ছে মোট ৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

কোয়ার্টার ফাইনাল খেলেছে আটটি দল। তাদের জন্য বরাদ্দ ৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। শেষ আটে বা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, স্বাগতিক ও আয়োজক দেশ রাশিয়া এবং সুইডেন। এই চারটি দলের প্রত্যেকেই পাচ্ছে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৪ কোটি ৪১ লাখ ৬ হাজার টাকা।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার