জেডের সাথে প্রেমের কথা স্বীকার সেলেনার

news-image

ডিজে ও সংগীত পরিচালক জেডের সঙ্গে প্রেম করার কথা স্বীকার করেছেন সেলেনা গোমেজ। সম্প্রতি নিউজিল্যান্ডের রেডিও শো ‘দ্য এজ আফটারনুনস’ অনুষ্ঠানে সাক্ষাত্কার দেয়ার সময় তিনি এই কথা স্বীকার করেন। পিপলস ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, ২২ বছর বয়সী এই গায়িকা নিশ্চিত করেছেন যে, চলতি বছরের শুরুর দিক থেকে জেডের (২৫) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এর আগে আরেক ডিজে ও সংগীত পরিচালক ডিপ্লো দাবি করেছিলেন, সেলেনা ও জেডের সম্পর্কের বিষয়টি প্রচারণা চালানোর জন্য প্রকাশ করা হয়েছে। এরপরই সেলেনা তার সম্পর্কের কথা স্বীকার করেছেন। ডিপ্লোর মন্তব্যের বিষয়ে সেলেনা বলেছেন, সে তা বলেছে তা পুরোটাই কৌতুক। আমি তার সাথে কথা বলেছি।তিনি বলেন, প্রথম কথা হলো, ডিপ্লো মনে করে সে আমার ব্যক্তিগত বিষয় সম্পর্কে জানে। কিন্তু আসলে তা নয়। ডিপ্লোর কথা সত্যি না হলে জেডের সাথে সম্পর্কের বিষয়টি জানতে চাইলে সেলেনা বলেন, আমি জেডকে পছন্দ করি এবং তার সাথে আমার অবশ্যই কিছু একটা আছে যা সত্যিই সুন্দর।
 
সম্প্রতি সেলেনার ‘গুড ফর ইউ’ বিলবোর্ডের ডিজিটাল গানের শীর্ষে স্থান করে নিয়েছে।
 
চলতি বছরের শুরুর দিকে ‘আই ওয়ান্ট ইউ টু নো’তে এক সাথে কাজ করা পর থেকে সেলেনা ও জেডের মধ্যকার প্রেমের গুঞ্জণ ছড়াতে থাকে। তারা পরস্পরের ছবি টুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকেন। এমনকি গোল্ডেন গ্লোব পার্টিতে তারা একে অপরের হাত ধরে এসেছিলেন। তবে তাদের সম্পর্কের ধরণটি সরাসরি প্রকাশ করেননি। সূত্র: পিপল ম্যাগাজিন।
 
 

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার