জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্রামে মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে মুশফিকুর রহিম একমাত্র ক্রিকেটার হিসেবে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। পাকিস্তানে সে ম্যাচের প্রস্তুতি বিবেচনায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে রাখা হয়নি মুশফিককে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য বলছে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।

অদ্ভুত শোনালেও বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের চিন্তা এ রকমই। সেই চিন্তার কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে ৬ মার্চের শেষ ওয়ানডেতে খেলবেন না মুশফিকুর রহিম। পাকিস্তান যেহেতু যাবেন না বলে দিয়েছেন, তাই তাঁকে বিশ্রামে রেখে পাকিস্তান ম্যাচের সম্ভাব্য একাদশ শেষ ওয়ানডে খেলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

দ্বিতীয় ওয়ানডের ইনিংস বিরতিতে প্রেস বক্সে এসে তিনি বলে গেছেন, ‘আজ যদি সিরিজ জিতে যাই, তাহলে মুশফিক থাকবে না (শেষ ওয়ানডের একাদশে)। কারণ আমরা চাচ্ছি যে ৩ এপ্রিল পাকিস্তানে যে ওয়ানডেটি আছে, সেই ম্যাচের একাদশের সঙ্গে মিল রেখে যাতে দল সাজানো যায়।’

অবশ্য মুশফিককে দ্বিতীয় ওয়ানডের একাদশের বাইরে রাখার নিদের্শনাও নির্বাচকদের কাছে গিয়েছিল বিসিবির শীর্ষমহল থেকে। পাকিস্তানে না গেলে এমন পরিণতির কথা বোর্ড সভাপতি নাজমুল হাসানের বরাত দিয়ে এই ব্যাটসম্যানকে গত পরশু জানান মিনহাজুলই। বিসিবি ও বাংলাদেশ দলের একাধিক সূত্র এর সত্যতাও নিশ্চিত করেছিল সেদিন। বোধগম্য কারণেই প্রধান নির্বাচক সেটি স্বীকার করবেন না। করেনওনি, ‘মুশফিককে ডেকেছিলাম ওর সিদ্ধান্ত জানার জন্য।

পাকিস্তান যাবে কি না বা সিদ্ধান্ত বদলাবে কি না। ও সরাসরি বলে দিয়েছে যাবে না। তো এটি ওখানেই শেষ হয়ে গিয়েছে।’ বোর্ড সভাপতির মুশফিককে বাদ দিতে বলার বিষয়টি মিনহাজুল সংবাদমাধ্যমের খবরে নিজেদের বিভ্রান্তি দিয়ে এড়াতে চেয়েছেন, ‘না এমন কিছু নয় (মুশফিককে বাদ দিতে বলা)। ও পাকিস্তানে যাবে কি না, তা নিয়ে টেস্ট ম্যাচের (জিম্বাবুয়ের বিপক্ষে) পর আমরা কিছু সংবাদ দেখেছিলাম। যেখানে এক পত্রিকায় দেখেছিলাম যে ও যাবে। আরেকটায় দেখলাম যাবে না। এ জন্যই আনুষ্ঠানিকভাবে জানার জন্য ওকে ডাকা হয়েছিল। জিজ্ঞেস করলাম যে ও যাবে কি না, সিদ্ধান্ত বদল করে কি না। ও সবশেষ বলে দিয়েছে যে যাবে না।’ তাই জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলবেন না মুশফিক। না খেললেও তাঁকে দলের সঙ্গে সিলেটেই রেখে দেওয়া হবে বলেও জানিয়েছেন মিনহাজুল।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ