জাবালে নূরের ৬ বাস আটক

news-image

অনলাইন ডেস্ক : জাবালে নূর পরিবহনের ছয়টি বাস আটক করেছেন র‌্যাব সদস্যরা।

রুট পারমিট বাতিল হওয়া সত্ত্বেও সড়কে নামায় শনিবার রাজধানীর বিভিন্ন সড়ক থেকে বাসগুলো আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি জানান, রুট পারমিট বাতিল হওয়া সত্ত্বেও রাস্তায় চলাচল করায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জাবালে নূর পরিবহনের ছয়টি বাস আটক করেছে র‌্যাব-১ ও র‌্যাব-৪ এর সদস্যরা। যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে একটি বাসের চাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী— আবদুল করিম ওরফে রাজীব (১৭) ও দিয়া খানম ওরফে মীম (১৬) নিহত হয়।

এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। তারা সড়ক অবরোধের পাশাপাশি বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে গাড়ির কাগজ ও চালকের লাইসেন্স পরীক্ষা করতে শুরু করে। এক পর্যায়ে রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের এই আন্দোলন ছড়িয়ে পড়ে, যে আন্দোলনের প্রতি সমর্থন জানায় সাধারণ মানুষও।

দুর্ঘটনার পরদিনই র‌্যাব সদর দপ্তর থেকে শিক্ষার্থীদের চাপা দেওয়া জাবালে নূর পরিবহনের বাসটির চালক মাসুম বিল্লাহ এবং একই কোম্পানির আরও দুই বাসের চালক ও দুই হেলপারকে গ্রেফতারের কথা জানায়। পাশাপাশি জাবালে নূর পরিবহনের বাস দু’টির নিবন্ধন ও রুট পারমিট বাতিলের কথা জানায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। এছাড়া গত ১ আগস্ট শিক্ষার্থীদের চাপা দেওয়া জাবালে নূরের বাসটির মালিক শাহাদাত হোসেনকে গ্রেফতারের কথা জানায় র‌্যাব। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে এদের সবাইকেই রিমান্ডে নেয় পুলিশ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির