জন্ম সনদে স্কুলশিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু

news-image

১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের টিকার আওতায় আনতে জন্ম সনদের মাধ্যমে সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে টিকা নেওয়া স্কুলশিক্ষার্থীদের ১০ থেকে ১৪ দিনের পর্যবেক্ষণ শেষে সারা দেশের ২১টি কেন্দ্রে শিশু-কিশোরদের টিকাদান কার্যক্রম শুরু হবে। 

শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, জন্ম সনদ দিয়ে স্কুলশিক্ষার্থীদের নিবন্ধন উন্মুক্ত হয়েছে। আজ থেকে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে। তারাই নিবন্ধন করতে পারবে, যাদের নাম স্কুলের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় হয়ে আইসিটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

নাজমুল ইসলাম বলেন, আইসিটি মন্ত্রণালয় এসব নামের তথ্য সুরক্ষায় ইনপুট দেওয়ার পর শিক্ষার্থীরা সরাসরি সুরক্ষায় নিবন্ধন করতে পারবে। এই প্রক্রিয়া অনুসরণ না করে শুধু জন্ম সনদ দিয়ে চেষ্টা করলে নিবন্ধন করা যাবে না।

এদিকে, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে মোট ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে।

টিকাদান কার্যক্রমের উদ্বোধন গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের প্রায় ২১টি জায়গায় এই টিকা কর্মসূচি শুরু করব। প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেবো। ফাইজারের টিকা খুবই ভালো মানের। ইউরোপের অনেক দেশেই শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান