জন্মদিনে মুস্তাফিজকে যে বার্তা দিলো চেন্নাই

news-image

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানের আজ জন্মদিন। এমন শুভ দিনে বাংলাদেশি এই পেসারকে স্মরণ করেছে চেন্নাই সুপার কিংস। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি পোস্ট করে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।

সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। যদিও পুরো আসর খেলতে পারেননি। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) চেন্নাইয়ের অফিশিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করে চেন্নাই লিখেছে, ‘কাটারের জাদু দেখিয়ে যাও।’

চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন ফিজ। দলটার হয়ে প্রথম ম্যাচেই বাঁ হাতের জাদু দেখিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মুস্তাফিজ। ৪ উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিংটাই করেছিলেন কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে।

এরপর দলে পাথিরানা ফিরলেও আর বাদ পড়েননি। ফিজও দলের আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবে। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আসর ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারির আসনটা ধরে রেখেছিলেন তিনি।

এর আগে গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামের একেবারে শেষদিকে ২৮ বছর বয়সী বাংলাদেশি এই পেসারের নাম তোলা হয়। যেখানে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়ে যায় ধোনির দল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি