ছেলে-মেয়েদের বয়ঃসন্ধিকালে মস্তিষ্কে কী ঘটে জেনে নিন

news-image

লাইফস্টাইল ডেস্ক : বয়ঃসন্ধিকালে ছেলে-মেয়েদের শারীরিক পরিবর্তন যেমন হয়, তেমনি মস্তিষ্কেও চলে ভাঙা-গড়ার কাজ৷ আর সেদিকেই মা-বাবা, শিক্ষক এবং বড়দের বিশেষভাবে নজর রাখা উচিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা৷

মাথায় যা ঘটে
কিশোর-কিশোরীরা কথায় কথায় মেজাজ দেখাচ্ছে, অথবা কেউ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখছে৷ কেউ চুলে রং করছে বা অসম্ভব জোরে গান শুনছে৷ তার ওপর পড়াশোনায় মনোযোগ একেবারেই নেই! মাথায় যেন তাদের একটাই প্রশ্ন – ‘‘আমার বয়সি, আমার বন্ধুরা কী করছে?’’এই অনুভূতিকে আয়ত্বে আনা টিন-এজারদের নিজেদের জন্যও কিন্তু খুব কঠিন৷ জানান জার্মনির শিশু-কিশোর বিশেষজ্ঞ ও মনশ্চিকিৎসক রমুয়াল্ড ব্রুনার৷

ভিন্ন আচরণ
টিন-এজাররা গাড়ি চালানোর সময় বড় কেউ পাশে থাকলে স্বাভাবিকভাবে, অর্থাৎ ‘নরমাল’ গতিতেই গাড়ি চালায়৷ তবে সমবয়সিদের সঙ্গে নিয়ে ড্রাইভ করার সময় ওদের আচরণ একেবারে পাল্টে যায় বা ঝুঁকিপূর্ণ কিছু করার আগ্রহ বেড়ে যায়৷ দীর্ঘ দিন ধরে করা এক গবেষণায় জানা গেছে এই তথ্য৷

অপরাধমূলক কাজ
বয়ঃসন্ধিকালে কেউ ধূমপানে আগ্রহী হয়, কেউ আবার মাদকের মতো নেশার দিকে ঝুঁকে পড়ে৷ শুধু তাই নয়, কেউ কেউ জড়িয়ে যায় অপরাধমূলক কোনো কাজের সঙ্গে৷ তাই সন্তানের আচরণ অস্বাভবিক মনে হলে ‘বয়সের দোষ’ না ভেবে বিষয়টিকে খুবই গুরুত্বসহকারে দেখা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা৷

ঝুঁকিপূর্ণ কাজেই বেশি আগ্রহী
বয়ঃসন্ধিকালে মস্তিষ্ক গঠনে ওলট-পালটের কারণে কিশোর-কিশোরীরা নানা ঝুঁকিপূর্ণ কাজের দিকে এগিয়ে যায়৷ আসলে ভবিষ্যতের চিন্তা না করে দ্রুত ফলাফল দেখতে চায়৷ যতদিন ওদের মস্তিকের গঠন পুরোপুরি না হয়, ততদিন পর্যন্ত এদের কাছে বাস্তবতার চেয়ে আবেগই হয়ে ওঠে বড়৷ কারো কারো ক্ষেত্রে তো মস্তিষ্কের গঠন একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতো হতে ২৪ বছর লেগে যায়৷ জানান স্নায়ুমনোবিজ্ঞানী ক্যার্স্টিন কনরাড৷

পুনর্গঠন প্রকল্প
টিন-এজ বা কিশোর-কিশোরীদের মস্তিষ্কের ভেতরে চলে পুনর্গঠন প্রকল্প৷ ফলে মা-বাবার বিচ্ছেদ বা পারিবারিক কোনো সমস্যা, শিক্ষক বা অন্যদের অবহেলা, ইন্টারনেটের খারাপ প্রভাব ইত্যাদির কারণে তারা অপরাধমূলক নানা কাজে জড়িয়ে যেতে পারে৷ এ কথা জানান জার্মনির শিশু-কিশোর বিশেষজ্ঞ ও মনশ্চিকিৎসক রমুয়াল্ড ব্রুনার৷

আধুনিক যুগের মা-বাবা
আজকের যুগে চাকরিজীবী মা-বাবা তাঁদের আর্থিক স্বচ্ছলতার কারণে সন্তানের অনেক সাধই মেটাতে সক্ষম হন৷ অন্যদিকে ব্যস্ততার কারণে আদরের সন্তানটিকে সময় দিতে পারেন না তাঁরা৷ অথচ বয়ঃসন্ধিকালেই কিন্তু বাবা-মাকে সন্তানের সবচেয়ে বেশি প্রয়োজন৷

সন্তানের বন্ধু-বান্ধবের খোঁজ রাখুন
আপনার সন্তান কাদের সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কতক্ষণ থাকছে, সেখানে সে ঠিক কী করছে – এ সব জানা খুবই জরুরি৷ জার্মান একটি প্রবাদ অনুযায়ী, ‘ফ্যারট্রাওয়েন ইস্ত গুট, কনট্রোলে ইস্ত বেসার’৷ অর্থাৎ বিশ্বাস করা ভালো, তবে নিয়ন্ত্রণ করা উত্তম৷ হ্যাঁ, বাবা-মাকে এই পরামর্শই দিয়েছেন ড. ক্যার্স্টিন কনরাড৷ কারণ সন্তানের দিকে সময়মতো নজর না রাখলে গুলশানের জঙ্গি হামলার মতো ঘটনায় জড়িয়ে যাওয়াটা মোটেই অস্বাভবিক কিছু নয়৷

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির