ছেলেদের তৈলাক্ত ত্বকের যত্নে করণীয়

news-image

অনলাইন ডেস্ক : মেয়েরাই শুধু ত্বকের যত্ন করবে এরকম ধারনার দিন শেষ হয়ে গেছে অনেক দিন আগেই। বর্তমানে মেয়েদের সাথে সাথে ছেলেরাও রুপ স্বচেতন হয়ে উঠেছে। সাধারণত মেয়েদের তুলনায় ছেলেদের বাসার বাইরে বেশি সময় থাকতে হয়। ফলে ধুলা-বালি, ময়লার বেশি সম্মুখীন হয়ে থাকেন ছেলেরা। এসবের উপরে ত্বক যদি হয় তৈলাক্ত, তাহলে সমস্যা বেড়ে যায় কয়েকগুণ। তৈলাক্ত ত্বক অন্য ত্বকের তুলনায় ময়লা বেশি ধরে রাখে বলে ব্ল্যাক হেডস, ব্রণের মত সমস্যা সবসময় লেগেই থাকে। তাই তৈলাক্ত ত্বকের যত্নে ছেলেদের জন্য থাকছে কিছু টিপস:

প্রতিদিন সকালে ও বিকেলে গরম পানি ও আলফা হাইড্রোক্সি আসিড যুক্ত ফেস ক্লিঞ্জার দিয়ে মুখ ধুতে হবে। আলফা হাইড্রোক্সি আসিড লোম কূপের তেল নিয়ন্ত্রণ করে।

খাবার তালিকায় তেলের খাবার বাদ দিয়ে ফ্রেশ ফল ও সবজি যোগ করুন। লেবু ও কিউয়ি বেশ উপকারী।

দুধের ঘোলে তুলা ভিজিয়ে মুখে চেপে চেপে লাগান। ২ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার এই ভাবে মুখের যত্ন নিলে চামড়া টাইট হবে।

ডিমের সাদা অংশের সাথে মধু ও ময়দা মিশিয়ে মাস্ক তৈরি করুন। ভারি করে মুখে লাগিয়ে শুকিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিবেন। এই প্যাক মুখের অতিরিক্ত তেল শোষণ করবে।

মুখে অকারণে হাত বা অন্য কিছু দিয়ে বেশি ঘষাঘষি করবেন না। বেশি ঘষাঘষিতে তৈলাক্ত ত্বক ঝুলে যেতে পারে।

সপ্তাহে দু`বার স্ক্রাব করলে লোম কূপ অ্যাকটিভ হয়।

সবসময় সাথে ওয়াইপ টিস্যু রাখুন। মুখের ময়লা পরিষ্কার করতে এই টিস্যু বেশ ভাল।

যেহেতু ছেলেদের ত্বক শক্ত হয়ে থাকে, তাই যে কোন সমস্যা দূর হতে একটু বেশি সময় নিবে। তাই বলে কিন্তু মুখের যত্ন নেয়া বন্ধ করা যাবে না।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির