ছাত্র-জনতার বিপ্লবকে বিতর্কিত করতে ফ্যাসিবাদীরা কাজ করে যাচ্ছে : শিবির নেতা

news-image

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার বিপ্লবকে বিতর্কিত করতে ফ্যাসিবাদীরা কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম।

বুধবার (২৭ নভেম্বর) বায়তুল মোকাররম প্রাঙ্গণে ছাত্রশিবির ঢাকা মহানগরের কর্তৃক জুলাই গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন, ফ্যাসিবাদ এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। ছাত্র-জনতার বিপ্লবকে বিতর্কিত করার জন্য ফ্যাসিবাদীরা কাজ করে যাচ্ছে। এ প্রজন্মকে বোকা ভাবা যাবে না। ইসলামি ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবিলা না করে চেতনা দিয়ে মোকাবিলা করার চেষ্টা করা হয়েছে। আমাদের রক্তে শহীদের রক্ত বইছে। সে রক্ত বয়ে চলা প্রজন্মের সঙ্গে গাদ্দারি করার চেষ্টা করবেন না।

তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর এই বায়তুল মোকাররমেই খুনি হাসিনা মানুষ হত্যা করে ফ্যাসিবাদের সূচনা করেছিল। সেই ধারা অব্যাহত রেখে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মাধ্যমে হাসিনা তার ফ্যাসিবাদকে কায়েম রেখেছিল। একটি পরিবারের কাছে সারা বাংলাদেশকে জিম্মি করে রাখা হয়েছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা রাজপথে নেমে বুকের তাজা রক্ত দিয়ে দেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল করেছে।

তিনি আরও বলেন, আমরা কেউ ফেরাউন, নমরুদ বা হিটলারকে দেখিনি। কিন্তু এই প্রজন্ম খুনি হাসিনাকে দেখেছি। জুলাইয়ের গণহত্যার পর হাসিনা ও তার দোসররা ন্যূনতম কোনো অনুশোচনা দেখায়নি বরং অহংকারী ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, সে দেশ আর ফ্যাসিবাদকে মেনে নেবে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি