ছাত্রদের নতুন দলের সঙ্গে আমি যুক্ত নই : আসিফ মাহমুদ

news-image

কুমিল্লা প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ছাত্রদের নতুন যে দল গঠন করা হয়েছে আমি সেই দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নই। কারণ আমি এখন সরকারের দায়িত্বে আছি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে নিজ গ্রামে আকবপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, এই সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে, সে জায়গা থেকে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারব না। তবে শুধু নতুন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের সকল রাজনৈতিক দলই জনকল্যাণমুখী হবে এটাই আমাদের প্রত্যাশা। জনগণই যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত হলেই আপনারা জানতে পারবেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসিফ মাহমুদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে। মেট্রোপলিটন সিটিগুলোতে ছিনতাই বেড়ে গিয়েছিল। সরকার টহল জোরদার করেছে। ঢাকার প্রতিটি মোড়ে মোড়ে বিভিন্ন বাহিনীর টহল রয়েছে। বাহিনীগুলো অ্যাকটিভ রয়েছে। আমরা আশা করছি দ্রুতই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।

এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ ওই এলাকায় একটি সড়ক উদ্বোধন করেন। এছাড়া বাঙ্গরাবাজার থানা পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, এলজিআরডি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি