চুল কেটে তাঁদের ‘পুরুষ’ বানানোর চেষ্টা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়া পুলিশ তৃতীয় লিঙ্গের ১২ জনকে আটক করেছে। তাঁদের লম্বা চুল কেটে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, পুরুষের মতো আচরণ করার জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আচেহ প্রদেশে বেশ কয়েকটি বিউটি সেলুনে গত সপ্তাহে অভিযান চালিয়েছে পুলিশ। সেখানে কর্মরত তৃতীয় লিঙ্গের লোকদের স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

তৃতীয় লিঙ্গের ওই কয়েকজনকে জোর করে পুরুষের পোশাক পরানো হয়। তাঁদের তিন দিন থানায় রাখা হবে।

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে কঠোর ইসলামিক আইন মেনে চলা হয়।

তৃতীয় লিঙ্গের লোকদের সঙ্গে এ ধরনের আচরণের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। দ্য ইন্দোনেশীয় ন্যাশনাল কমিশন অব হিউম্যান রাইটস এই অভিযানের নিন্দা জানিয়েছে। কমিশন বলছে, পুলিশ আইনের বাইরে গিয়ে কাজ করছে। পুলিশের এ ধরনের আচরণ অমানবিক।

ইন্দোনেশিয়ায় ট্রান্সজেন্ডাররা স্থানীয়ভাবে ওয়ারিয়া নামে পরিচিত। ইন্দোনেশীয় নারী ও পুরুষদের ক্ষেত্রে ওয়ারিয়া শব্দটি ব্যবহৃত হয়।

স্থানীয় পুলিশপ্রধান আহমদ উনজুং সুরিয়ানাতা বিবিসিকে বলেন, ‘কাউন্সেলিং ও প্রশিক্ষণের জন্য আমরা তাঁদের তিন দিন রাখব।’ তৃতীয় লিঙ্গের এসব মানুষ ভালো করছেন এবং অনেকটা পুরুষের মতো আচরণ করছেন বলেও জানান তিনি।

ফোনে কথা বলার সময় আহমদ উনজুং সুরিয়ানাতা তৃতীয় লিঙ্গের একজনকে ডেকে বলেন, ‘তুমি কি এখনো ওয়ারিয়া?’ এ সময় তিনি উত্তর দেন, ‘না।’ কিন্তু সেই কণ্ঠস্বরে কোনো স্বতঃস্ফূর্ততা ছিল না বলে বিবিসির খবরে বলা হয়।

এক দশক আগে আচেহ প্রদেশ নিজস্ব ইসলামিক আইন প্রচলন করার বিশেষ অনুমতি পেয়েছে। সম্প্রতি কয়েক বছরে দেশটি অনেক বেশি রক্ষণশীল হয়ে উঠেছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির