চিন্ময় কৃষ্ণের মুক্তিতে মিছিলের প্রস্তুতি, ৬ আ‘লীগ নেতা গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতির সময় চট্টগ্রামের পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় ৬ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১টায় তাদের গ্রেফতার করা হয়। তারা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সাবের আহমেদের বাসায় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (৪৮), মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্যমোহাম্মদ ইয়াছিন উল্লাহ (৪৪), খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান (৪৮), মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনা বাদশা (৪২), যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম (৩৪), যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম ওরফে ডাকাত রহিম (৩২),

পাহাড়তলি থানার ওসি জানান, তারা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। বুধবার তাদের আদালতে হাজির করা হবে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে মিরসরাই ও জোরারগঞ্জ থানায় চুরি-ডাকাতি, ভাঙচুর-অগ্নিসংযোগ, মাদক চোরাচালান ও জমি দখলসহ একাধিক মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি