চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির

news-image

পশ্চিমবঙ্গ প্রতিনিধি : বাংলাদেশে গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তি দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। তাকে মুক্তি না দিলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ করা হবে এবং সীমান্তে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে বলে হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার (২৫ নভেম্বর) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কালিঘাটের বাড়িতে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে একাধিক রদবদলের সিদ্ধান্ত হয়। ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপির বিধায়কদের নিয়ে ‘সবরমতী রিপোর্ট’ সিনেমা দেখতে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবি দেখে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় বাংলাদেশে ইসকনের সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাশের গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু বলেন, আমরা এ খবরে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত।

তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাশ প্রভুকে ড. ইউনূসের সরকার একটু আগে গ্রেফতার করেছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

এরপরই রাজ্যটির বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ হবে এবং বাংলাদেশ সীমান্তে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে। পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে আমরা কোনো পরিষেবা যেতে দেবো না।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি