চারুকলায় আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বর্ষবরণ উপলক্ষে তৈরি করা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়’ প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নির্মিত দানবীয় ফ্যাসিস্টের প্রতীকী মোটিফ পোড়ানোর ঘটনা তদন্তের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল এবং সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী। সহকারী প্রক্টর মো. ইসরাফিল প্রাং কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিনকে আহ্বায়ক হিসেবে রেখে আইন অনুষদের ডিন, আইসিটি সেলের পরিচালক ও দুজন সহকারী প্রক্টরকে সদস্য হিসেবে রেখে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের কাজ ইতোমধ্যে শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, পয়লা বৈশাখ উপলক্ষে চারুকলা অনুষদ প্রতিবছরের মতো এবারও রঙিন প্রতিকৃতি ও মোটিফ তৈরি করছিল। কিন্তু প্রস্তুতির ঠিক আগমুহূর্তে আগুনে পুড়ে গেছে প্রতীকী দুটি শিল্পকর্ম ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’। এসব মোটিফ নববর্ষ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছিল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি