‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’

news-image
 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,  যুব সমাজ ও তাদের মেধা বাঁচিয়ে রাখতে মাদক নিয়ন্ত্রণ এখন জরুরী হয়ে পড়েছে। পুরো জাতীর জন্য মাদক এখন উদ্বেগের বিষয়।
রোববার দুপুরে রাজধানী গুলিস্তানে জিরো পয়েন্টে র‌্যাবরে মাদক বিরোধী বিশেষ ক্যাম্পেইনের স্টিকার উদ্বোধনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকবিরোধী এই অভিযান শুরু হয়েছে। যে কারণে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। এই অভিযানের শ্লোগান হচ্ছে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’। তিনি বলেন, এই যুদ্ধে জনগণেরই জয় হবে। তবে যার যার অবস্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যেভাবে জিরো টলারেন্স নীতি নিয়ে অভিযান চলছে, তেমনি মাদকের বিরুদ্ধেও এই নীতি অনুস্বরণ করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।
এসময় আইজিপি ড. জাবেদ পাটোয়ারী, র‌্যাব ডিজি বেনজীর আহমেদসহ পুলিশ ও র‌্যাবের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও র‌্যাব ডিজি কয়েকটি বাসে ক্যাম্পেইনের স্টিকার সাঁটিয়ে দেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির