চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক

news-image

বিশেষ সংবাদদাতা : রোববার বিকেলেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। সন্ধ্যার দিকে জানা গিয়েছিলো, তার অবস্থা গুরুতর। যে কারণে তাকে নেয়া হয়েছিলো সিসিইউতে।

সেখান থেকে আর ফিরলেন না দেশের ফুটবলের প্রথম অধিনায়ক। আজ দুপুর পৌনে ১২টায় হাসপাতালের সিসিইউতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জাকারিয়া পিন্টু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকাল তার বয়স হয়েছিলো ৮১ বছর।

জানা গেছে, সিসিইউতে থাকাকালীনই হার্ট স্ট্রোক করেন। এ কারণেই মূলত অবস্থার দ্রুত অবনতি ঘটে। যেখান থেকে আর তাকে ফেরানো যায়নি।

জাকারিয়া পিন্টুর দীর্ঘদিনের সঙ্গী, সাবেক তারকা হকি খেলোয়াড় ও ফুটবলার প্রতাপ শঙ্কর হাজরা রোববার রাতে জাগো নিউজকে বলেছিলেন, ‘পিন্টু ভাইর অনেক পরীক্ষা-নীরিক্ষা চলছে। বিকেলে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকরা তাকে হাসপাতালে এনে ভর্তি করান। আমি চারটার দিকে খবর পেয়ে এখানে ছুটে আসি এবং এখনো সিসিইউ রুমের সামনে অপেক্ষা করছি।’

চিকিৎসকরা কি বলেছেন তার ব্যাপারে? তখন জানতে চাইলে হাজরা বলেছিলেন, ‘আমার সাথে ডাক্তারদের কথা হয়নি। কথা হয়েছে এমন একজন জানালেন অবস্থা বেশি ভালো না। পরিবারের পক্ষ থেকে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ৫-৬ দিন আগে ফোনে আমার সাথে কথা হয়েছিল পিন্টু ভাইর। তখন তিনি বলেছিলেন-শরীরটা ভালো যাচ্ছে না। হঠাৎ করে ডায়াবেটিস না কি হাই হয়ে গিয়েছিল।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি