চট্টগ্রাম ছাড়তে চাইছেন মিরাজ

news-image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : হঠাৎ মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় আলোচনায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ছবি: আজকের পত্রিকা
৫ ম্যাচের ৩ জয়ে বিপিএলে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে সবার ওপরে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ধারাবাহিক ভালো খেলতে থাকা একটা দলের চেহারা যতটা ‘সুখী’ থাকার কথা, সেটা নেই চট্টগ্রামে। হঠাৎ অধিনায়ক বদলের ঘটনায় একটু যেন এলোমেলো দলটা। এই পরিস্থিতিতে দলটির শুরুর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দল ছাড়ার খবরও জানা গেছে।

দলীয় ও মিরাজের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মিরাজ আজ সন্ধ্যায় দল ছেড়ে চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসতে পারেন। চট্টগ্রাম দলের ম্যানেজার ফাহিম মুনতাসির অবশ্য দুপুরে বিষয়টি নিশ্চিত না করলেও আজকের পত্রিকাকে এতটুকু বলেছেন, ‘ওর মা অসুস্থ, সে (ঢাকায়) যেতে চাইছে। এখনো নিশ্চিত নই, দেখা যাক কী হয়।’

মিরাজ কেন টুর্নামেন্টের মাঝপথে দল কিংবা চট্টগ্রাম ছাড়তে চাইছেন, এ প্রশ্নে যেটা জানা গেছে, হঠাৎ চট্টগ্রামের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াটা মিরাজ স্বাভাবিকভাবে নিতে পারেননি। তাঁর জায়গায় গতকাল থেকে চট্টগ্রামের অধিনায়কত্ব করছেন নাঈম ইসলাম। যদিও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির প্রধান পরিচালন কর্মকর্তা ইয়াসির আলমের দাবি ছিল, দলটির বিদায়ী ইংলিশ কোচ পল নিক্সনের নির্দেশে ‘চাপমুক্ত’ রাখতে মিরাজকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরানো হয়েছে। নিক্সন অবশ্য আজকের পত্রিকাকে পাল্টা প্রশ্ন করেছেন, ‘কে এটা করেছে (পরিবর্তন)? টি-টেন এবং বিপিএলের কারণে লম্বা সময় দল (লেস্টারশায়ার) থেকে দূরে ছিলাম। এখন আমি দেশে ফিরে যাচ্ছি লেস্টারশায়ারের দায়িত্ব নিতে।’

মিরাজকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে পল নিক্সনের পাল্টা প্রশ্নমিরাজকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে পল নিক্সনের পাল্টা প্রশ্ন
আজ সকালে মিরাজের সঙ্গে যোগাযোগ করা হলে জানালেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলতে চান না। তবে ঢাকায় ফেরার ব্যাপারটি উড়িয়েও দেননি। মিরাজের এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেল, ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে ২৪ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার এতটাই অসন্তুষ্ট, এ বিপিএলে চট্টগ্রামের হয়ে আর নাও দেখা যেতে পারে মিরাজকে। যদিও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এখনো। তবে আজ সন্ধ্যায় মিরাজ ঢাকায় ফিরলে চট্টগ্রাম পর্বের বাকি অংশে আর হয়তো তাঁকে দেখা যাচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান