গ্রামের মাঠে ফুটবলে মেতে উঠলেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক: ঈদের ছুটি কাটাতে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি এখন নিজ গ্রামের বাড়িতে। বাড়িতে থাকলে মাশরাফি ব্যস্ত থাকে গ্রামের অন্যান্য কর্মকাণ্ড নিয়ে। এবারো তার ব্যতিক্রম নয়, বাংলাদেশ দলের অধিনায়ক এবার নেমে পড়লেন গ্রামের ফুটবল মাঠে। মাতালেন গ্রামবাসীকে।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের নব গঠিত ফুটবল দলের সঙ্গে নড়াইলের সিনিয়র ফুটবল একাদশ অংশ নেয়। সিনিয়র দলের নেতৃত্ব দেন মাশরাফি নিজে। আর ফাউন্ডেশনের নেতৃত্ব দেন আকাশ নামের স্থানীয় এক ফুটবলার।

খেলার মাঠে আজ সব আলো কেড়ে নিয়েছেন মাশরাফি নিজেই। মাশরাফি বেশ কয়েকবার মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে প্রতিপক্ষের সীমানায় আক্রমণ করেছেন। তার পায়ে বল মানেই, অগণিত ভক্ত-সমর্থকদের চিৎকার। নব গঠিত ফাউন্ডেশন একাদশকে মাশরাফির সিনিয়র একাদশ হারিয়েছে ২-১ গোলে।

মাশরাফি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার