গ্যালারিতে একি দৃশ্য!

news-image

স্পোর্টস ডেস্ক : দুর্বল সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল। রাশিয়ার স্পারটাক স্টেডিয়ামের গ্যালারিতে তখন অন্য দৃশ্য, যা কেউ কখনো প্রত্যাশা করেন না। সেখানে দুই দলের সমর্থকদের মধ্যে অকস্মাৎ ভয়ঙ্কর মারামারি। মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে ব্রাজিলের জার্সি গায়ে সমর্থকরা বেদম প্রহার করছেন সার্বিয়ার সমর্থকদের। এক পর্যায়ে আতঙ্কিত একজন নারীকে থর থর করে কাঁপতে দেখা যায়। এমন একটি দু’টি নয়, বেশ কতগুলো ছবি প্রকাশিত হয়েছে।

তবে কে প্রথম এই মারামারির সূচনা করেছেন বা কোন পক্ষ এর জন্য দায়ী তা জানা যায় নি। এবার বিশ্বকাপের আসরে সমর্থকদের মধ্যে এটাই প্রথম সবচেয়ে বড় অঘটন। লন্ডনের অনলাইন দ্য সান লিখেছে, লাতিন আমেরিকার দেশ ব্রাজিল যখন গ্রুপ ই এর শীর্ষ স্থান নিশ্চিত করে তখনই প্রতিপক্ষ সমর্থকদের মধ্যে ওই মারামারির সূচনা হয়। এর মধ্যে পড়ে অনেক নারীর নাভিশ্বাস ওঠে। তারা আর্তনাদ করতে থাকেন। তখন মস্কোর স্পারটাক স্টেডিয়ামের ক্যামেরাগুলো খেলোয়ারদের দিকে সেট করা। কার কেমন প্রতিক্রিয়া তা তুলে ধরছে। গ্যালারিতে যখন এমন দৃশ্য তখন সেখানে গিয়ে উপস্থিত হন নিরাপত্তারক্ষীরা। তারা সেই উত্তেজনাকর অবস্থার ভিতর থেকে কম্পমান একজন নারীকে উদ্ধার করেন। ওই নারী তখন আতঙ্কে কাঁদছিলেন। তাকে ঘিরে ধরেছিলেন একদল পুরুষ, যাদের পরনে ছিল ব্রাজিলের টি শার্চ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির