গোসলের সময় যে মারাত্মক ভুলগুলো করে থাকি

news-image

গোসলের সময় ভুলের ফলে যে শারীরিক ক্ষতি হয়, তা কিন্তু মোটেও অবহেলা করার মতো নয়। তাই জেনে নিন গোসলের সময় কী কী ভুল আমরা করে থাকি:- গোসলের পর সাবান ঘষার জিনিসটি ভালো করে পরিষ্কার করে রাখেন তো? নোংরা এসব জিনিস কিন্তু জীবাণুর আতুরঘর। পরেরবার সেই জিনিস ফের গায়ে ঘসলে ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে। প্রতি তিন মাস অন্তর এটা বদলানোও জরুরি।

গরম পানিতে গোসল করতে ভালোবাসেন? সারা দিনের শেষে বাড়ি ফিরে বেশ অনেকক্ষণ ধরে গরম পানিতে গোসল সারেন আপনি? এটাই কিন্তু নিজের বড় ধরনের ক্ষতি করছে। গরম পানিতে গোসল করলে ত্বক ও চুলের বারোটা বাজে। গোসলের সময় আঙুল দিয়ে স্ক্যাল্প ঘসার অভ্যাস থাকলে তা এখনই বন্ধ করুন। ভেজা চুলে বেশি আঙুল চালালে চুলের ক্ষতি হয়, স্প্লিট এন্ডের সমস্যা দেখা দিতে পারে।

গোসলের সময় সঠিক সাবান বেছে নিন। ময়শ্চারাইজার যুক্ত সাবান ব্যবহার করুন। খুব বেশি সাবান মাখলেও ত্বক খারাপ হয়ে যায়। গোসলের পর সারা গায়ে ময়শ্চারাইজার লাগাতে খুব বেশি দেরি করবেন না। গা ভেজা থাকতেই গায়ে লোশন লাগিয়ে ফেলুন। তাহলে ত্বক নরম থাকবে।

সাবান মাখার পর ভালো করে তা ধুয়ে ফেলুন। সাবানের ফেনা যেন গায়ে লেগে না থাকে। শ্যাম্পু করার পর চুলও ভালো করে ধুয়ে ফেলবেন। সাবান বা শ্যাম্পু লেগে থাকলে ড্যানড্রাফ, অ্যাকনে দেখা দিতে পারে।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী