গোল করতেই প্রতিপক্ষ খেলোয়াড় নাক ফাটিয়ে দিল রুনির!

news-image

অনলাইন ডেস্ক : ডিসি ইউনাইটেডের হয়ে তৃতীয় ম্যাচের খেলায় প্রথম গোলটি করে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন ওয়েন রুনির! রবিবার রাতে কলরাডো রেপিডসের বিপক্ষে খেলা ছিল তার দলের। ২-১ ব্যবধানের জয়ও ছিল ইউনাইটেড’র। কিন্তু ম্যাচ শেষে রুনির মুখে আর আনন্দ-উল্লাস টিকে থাকেনি।

নির্ধারিত সময়ের খেলা শেষে ইনজুরি টাইমে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে নাকে আঘাত পান রুনি। এতে তার নাক ফেটে মুখ রক্তাক্ত হয়ে যায়। সাইডলাইনে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষেও রক্তক্ষরণ থামেনি। তাই নাকে পাঁচটি সেলাই করতে হয়েছে রুনির।

এভারটন ছেড়ে মেজর সকার লিগের ক্লাব ডিসি ইউনাইটেডে গেল মাসে যোগ দেন রুনি। ডিসি ইউনাইটেডের হয়ে তৃতীয় ম্যাচে এসে প্রথম গোল করে রুনি যেমন উচ্ছ্বসিত ঠিক তেমন ব্যথিতও। খেলা শেষে ৩২ বছরের এই ফরোয়ার্ড টুইটারে জানিয়েছেন, আমি আনন্দিত যে, নতুন ক্লাবের হয়ে প্রথম গোল করতে পেরেছি। সেই সাথে কষ্টর কারণ নাক ভেঙেছে এবং নাকে পাঁচটি সেলাই করতে হয়েছে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার