গোঁফ রাখার রহস্য জানালেন তাসকিন

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগারের মালিক এখন তাসকিন আহমেদ। ৪ ওভার বল করে ১৯ রান খরচায় নিয়েছেন ৭ উইকেট। শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার একাই বল হাতে ধসিয়ে দিয়েছেন এই বোলার।

এমন রেকর্ড গড়ার দিনে তার নতুন লুকও আলোচনায়। সম্প্রতি তাসকিনকে স্পষ্ট গোঁফে দেখা যাচ্ছে। যা তার ক্ষেত্রে একেবারেই নতুন। তাই অনেকেরই কৌতূহল ছিল, তার এমন লুকের রহস্য কী হতে পারে? তাসকিন আজ সেটারও জবাব দিয়েছেন।

গোঁফ রাখা নিয়ে তাসকিন বলেন, ‘বাবার ছোটকালের একটা ছবি দেখলাম মোচ–টোচ রাখা, তাই ভাবলাম এবার আমিও একটু রেখে দেখি কিছুদিন।’

এদিকে তার ৭ উইকেট নিয়ে একটা মজার ঘটনাও শেয়ার করেছেন সংবাদ সম্মেলনে। তাসকিন বলেন, ‘আজকে একটা মজার ব্যাপার ঘটেছে। আমাদের টিমের ম্যাসিওর আনোয়ার বলছিল, ভাইয়া তুমি আজকে চার উইকেট পাবা। আমি তখন তাকে বলেছি, চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে বেশিই চা, ৮ উইকেটও তো হইতে পারে। দেখেন, ৭ উইকেট পেয়ে গেছি আজকেই!’

‘উইকেট পেতে একটু লাকেরও ফেভার হতে হয়। কিন্তু আমি খুশি যে আমি আলহামদুল্লিলাহ বোলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সকিউট সেটা হচ্ছে। আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্ট্যান্ট। উইকেট তো অনেক সময় দুইটা কম হয়, দুইটা বেশি হয়। আল্লাহর কাছে শুকরিয়া।’-যোগ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি