গেটে তালা দিয়ে শিক্ষার্থীদের ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ক্যাম্পাসের অভ্যন্তরে নবীন শিক্ষার্থী আফসানা রাচির মৃত্যুর ঘটনায় দিনব্যাপী ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের নবীন শিক্ষার্থীরা।

বুধবার (২০নভেম্বর) সকাল সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান ফটকে ছাড়াও প্রান্তিক গেটেও তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘আমার বোন মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘আমরা সবাই রাচির ভাই, রাচি হত্যার বিচার চাই’, ‘আমার বোন কবরে, খুনি কেন বাহিরে?’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে দায়িত্বরত গার্ড পারভেজ জানান, ‘সকালে এসে শিক্ষার্থীরা গেটে তালা মেরে গিয়েছে। সকাল থেকেই আমরা কোনো যানবাহন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকতে দিইনি।’

বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী বলেন, ‘আমাদের বোন রাচির মৃত্যুর প্রতিবাদে আমরা আজকের এই ব্লকেড কর্মসূচি পালন করছি। গতকাল প্রশাসন থেকে ঘোষণা আসার আগেই আমরা ৫৩ ব্যাচ সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছি। প্রশাসন ৪৮ ঘণ্টা সময় নিয়েছে আমাদের দাবিগুলো পূরণের জন্য, এর মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখতে পেলে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করবো এবং সিনিয়র সকল ব্যাচকেও আমাদের সঙ্গে সংহতি জানানোর জন্য আহ্বান জানাবো।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি