গান পাউডার ব্যবহার হয়েছে কি না, খতিয়ে দেখতে ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’

news-image

বিশেষ সংবাদদাতা : সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় গান পাউডার ব্যবহার হয়েছে কি না তা খতিয়ে দেখতেই গঠিত তদন্ত কমিটিতে বিস্ফোরক বিশেষজ্ঞ রাখা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিং তিনি এ কথা জানান। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম উপস্থিত ছিলেন।

রিজওয়ানা হাসান বলেন, মধ্যরাতে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার উৎস কী? অগ্নিকাণ্ডের ঘটনা কি স্বাভাবিক দুর্ঘটনাজনিত নাকি নাশকতাজনিত, এ নিয়ে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অগ্নিকাণ্ড ঘটাতে গান পাউডার ব্যবহার করা হয়েছে কি না, তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলছেন।

সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ পাঁচ মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে গেছে বলেও জানান তিনি।

অগ্নিকাণ্ডের ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালককে সদস্যসচিব করে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ সমন্বয়ে তদন্ত কমিটি গঠিত হয়।

তদন্ত কমিটিতে আরও রয়েছেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ, পুলিশের মহাপরিদর্শক। এছাড়াও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার ড. কাদরি মনসুর, কেমিক্যাল ইঞ্জিনিয়ার ড. ইয়াসির আরাফাত ও ড. ইয়াসির আরাফাত কমিটিতে রয়েছেন।

কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় গান পাউডার ব্যবহার করা হয়েছে কি না, জানতে চাইলে পরিবেশ উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য বিশেষজ্ঞ সমন্বয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে। নাশকতার উদ্দেশে গান পাউডার ব্যবহার হয়েছে কি না তা খতিয়ে দেখতে একজন বিস্ফোরক বিশেষজ্ঞকে কমিটিতে রাখা হয়েছে।

এমইউ/এমকেআর/জেআইএম

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি