গাজী টায়ার্স কারখানায় আবারও আগুন-লুটপাট

news-image

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কারখানার বিভিন্ন যন্ত্রাংশ, লোহার টুকরাসহ আসবাব লুট করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে তিন দফায় লুটপাট ও আগুনের ঘটল।

শুক্রবার বিকেলে ৪০-৫০ জন গাজী টায়ার্সে প্রবেশ করে লোহালক্কড় ও যন্ত্রাংশ লুট করে। তাদেরই একটি অংশ কারখানার ভেতরে পরিত্যক্ত জিনিসপত্র রাখার জায়গায় আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই তা দাউ দাউ করে জ্বলে ওঠে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার পূর্ব পাশের কাঁটাতার ভেদ করে বেশ কিছু লোক মিক্সিং ভবনে ঢুকে লোহার বিভিন্ন জিনিস নিয়ে যায়। কিছু দিন আগে এ ভবনে আগুন লেগে অনেক মানুষ মারা গেছে। এর পরও তাদের ভেতরে ভয় নেই। আবার লুটপাট করতে ঢুকে পড়ল। কয়েকজনকে ধরা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম দফা লুটপাট ও আগুন লাগানো হয় কারখানায়। ২৫ আগস্ট সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তারের পর দ্বিতীয় দফা লুটপাটের পর আগুন দেওয়া হয়। এ আগুনের ঘটনায় অনেকেই নিখোঁজ ছিলেন। গতকাল তৃতীয় দফা লুটপাটের পর আগুন দেওয়া হলো।

ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, গাজী টায়ার্স কারখানার পূর্ব পাশে ওয়েস্টেজের ছোট্ট একটি গোডাউনে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান