গাজায় ২৪ ঘণ্টায় আরও ৩৩ ফিলিস্তিনিকে হত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মেডিকেল সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৫৮৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ নয় হাজার ৭৩১ জন।

এর আগের ২৪ ঘণ্টায় আরও ২৮ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল।

প্রতিদিনিই গাজা উপত্যকায় প্রাণঘাতী হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এতে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

গাজার পাশাপাশি পশ্চিমতীরেও নিয়মিত বিরতিতে অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। অব্যাহত রয়েছে ধরপাকড়।

সূত্র: আল-জাজিরা

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি