গর্ভনিরোধক পদ্ধতি সম্পর্কে ৮টি ভুল ধারণা

news-image

অনলাইন ডেস্ক : গর্ভনিরোধক ট্যাবলেট, পিল, কনডোম, কপার টি- এগুলি জন্মনিয়ন্ত্রণের নানা পদ্ধতি৷ কিন্তু এই সমস্ত গর্ভনিরোধক সম্পর্কে কিছু ভুল ধারণা প্রচলিত আছে৷

জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে ওজন বাড়ে
অনেক বছর আগে যখন জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট বাজারে আসে, তখন তাতে এমন কিছু পদার্থ ছিল, যার কারণে মেয়েরা সহজে মুটিয়ে যেত৷ কিন্তু আধুনিক গর্ভনিরোধক ট্যাবলেটে এই ধরনের কোনও সমস্যার ঝুঁকি নেই৷ তারপরও অবশ্য অনেকেই প্রাচীন ধারণাটিই পোষণ করেন৷

পিল সন্তান ধারণ ক্ষমতা কমায়
অনেকের ধারণা, দীর্ঘদিন ধরে গর্ভনিরোধক ট্যাবলেট বা পিল গ্রহণ করলে সন্তানধারণ ক্ষমতা কমে যায়৷ এটাও ভুল৷ আপনি যখন সন্তান নিতে চাইবেন, তখন ট্যাবলেট সেবন বন্ধ করে দিলেই হবে৷ কোনও সমস্যা হওয়ার কথা নয়৷

কন্ডোমের ব্যবহার যৌন আনন্দ কমায়
কন্ডোম ভীষণ পাতলা পর্দা দিয়ে তৈরি আর এতে আছে লুব্রিকেন্ট, তাই এর উপস্থিতি অনুভবই করা যায় না৷ কিন্তু অনেকেরই ধারণা, এতে যৌন আনন্দ অনেকটা কমে যায়, যা একেবারেই ভুল৷ বরং লুব্রিকেন্টের উপস্থিতি আনন্দকে আরও বাড়াতে সাহায্য করে৷

আই পিল এ গর্ভপাতের সম্ভাবনা
আই পিল বা এমারজেন্সি পিল ব্যবহার করলে গর্ভপাতের সম্ভাবনা বেশি থাকে বলে অনেকের ধারণা, যা ভুল৷ কেননা, এমারজেন্সি পিল সহবাস করার ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রহণ করতে হয়৷ আর আপনি যদি গর্ভবতী হন, তাহলে নিশ্চয়ই এটা ব্যবহার করবেন না৷ সে অবস্থায় ব্যবহার করলে কোনও ফল পাওয়ার সম্ভাবনা নেই৷

স্তন্যদানের সময় বড়ি খাওয়া উচিত নয়
এটি একেবারেই ভুল ধারণা৷ আপনি যদি গর্ভধারণ থেকে বিরত থাকতে চান, তবে নিয়মিত আপনাকে পিল সেবন করতে হবে৷ শিশু বুকের দুধ খেলে তা গর্ভনিরোধের কাজ করবে, এমনটা ভাবা ভুল৷

দু’টি কন্ডোমে অতিরিক্ত সুরক্ষা
জন্ম নিয়ন্ত্রণের জন্য একটি কন্ডোমই যথেষ্ট৷ দু’টি কন্ডোম ব্যবহারে হিতে বিপরীত হতে পারে৷ অর্থাৎ কন্ডোম দু’টি ফেটে গিয়ে দেখা দিতে পারে বিপত্তি৷

কন্ডোম শুধু পুরুষরাই ব্যবহার করতে পারে
বাজারে কিন্তু নারীদের কন্ডোমও পাওয়া যায়৷ এটাও পুরুষদের কন্ডোমের মতোই৷ তবে তা নারীদের যোনিতে স্থাপন করতে হয়৷

মাসিকের সমস্যায় গর্ভনিরোধক বড়ি কাজে দেয় না
এমন ধারণা বা বিশ্বাসের পক্ষেও কোনও যুক্তি নেই৷ অনিয়মিত ঋতুস্রাব বা ‘মাসিক’ অনিয়মিত হলে চিকিৎসক প্রায় সময়ই পিল সেবনের পরামর্শ দেন৷ এতে ‘মাসিক’ সমস্যায় সমাধান পাওয়া যায়৷

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির