গরুর মাংসের খিচুড়ি তৈরি করবেন যেভাবে

news-image

লাইফস্টাইল ডেস্ক : আকাশে মেঘ, যেকোনও সময় বৃষ্টি হবে। এমন দিনে খিচুড়ি হলে মন্দ হয় না। দেখে নিন কীভাবে গরুর মাংসের খিচুড়ি রান্না করবেন-

উপকরণ
গরুর মাংস- ১ কেজি (হাড়সহ ছোট করে টুকরা), পোলাওয়ের চাল- ১ কেজি, মুগ ডাল- ১ কাপ, মসুর ডাল- ২/৩ কাপ, লবণ- ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া- দেড় টেবিল চামচ, ধনিয়া গুঁড়া- ১ চা চামচ, জিরা গুঁড়া- ১ চা চামচ, রসুন বাটা- ২ চা চামচ, আদা বাটা- ২ চা চামচ, দারুচিনি- ২ টুকরা, সবুজ এলাচ- ৫টি, লবঙ্গ- ৫টি, তেজপাতা- ২টি, পেঁয়াজ কুচি- দেড় কাপ, তেল- ১ কাপ, ঘি- ২ টেবিল চামচ, কেওড়া জল- ৩ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি
মাংস ধুয়ে লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি ও তেল দিয়ে ভালো করে মেখে নিন। চুলায় প্যান চাপিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন ৮ থেকে ১০ মিনিট। পানি দেয়ার দরকার নেই। মাংস থেকেই পানি বের হবে। ১০ মিনিট পর ঢাকনা তুলে কষিয়ে নিন মাংস। পানি শুকিয়ে গেলে ১ কাপ পানি দিয়ে আরও আধা ঘণ্টার জন্য ঢেকে দিন প্যান।

এর মধ্যে ডাল টেলে নিন। মুগ ও মসুর ডাল একসঙ্গে প্যানে নেড়েচেড়ে নিন। পোলাওয়ের চালের সঙ্গে ভাজা ডাল মিশিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

মাংস প্রায় সেদ্ধ হয়ে গেলে ঘি ও ধুয়ে রাখা চাল-ডাল দিয়ে দিন। মাঝারি আঁচে ৫ মিনিট নাড়ুন। ৫ মিনিট পর ৮ কাপ পানি দিয়ে দিন। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে উচ্চতাপে রান্না করুন ৮ থেকে ১০ মিনিটের মতো। বলক চলে আসলে নেড়ে কেওড়া জল দিয়ে ঢেকে দিন। ২০ মিনিট মতো রান্না করুন একদম কম আঁচে। ঢাকনা তুলে আলতো হাতে নেড়ে দিন খিচুড়ি। আরও ৫ মিনিট দমে রেখে পরিবেশন করুন গরম গরম।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী