গবেষকদের দাবী, সেলফি আসক্তি থেকে হতে পারে ‘সেলফিটিস’ রোগ

news-image

ডেস্ক রিপোর্ট।। নিজেই নিজের ছবি তোলা অনেকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। বিশেষ করে তরুণ-তরুণীদের খুব পছন্দের কাজ এটি। মনোবিজ্ঞানীরা বলছেন, যারা অতিরিক্ত সেলফি তোলে তারা সেলফিটিস রোগে আক্রান্ত সেলফিতে তোলা ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতে থাকলে ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব পড়ে, বলছেন তারা। ইন্টারনেশন্যাল জার্নাল অব মেন্টাল হেল্থ অ্যান্ড অ্যাডিকশনে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা বলছে যারা সেলফি তোলায় আসক্ত তাদের এই রোগের রোগী হওয়ার সম্ভাবনা বেশি।

আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এটিকে মানসিক রোগ হিসেবে স্বীকৃতি না দিলেও এমন চর্চাকে গভীর উদ্বেগের বিষয় হিসেবেই দেখছেন। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর রামানি দুর্ভাসুলা জানান যখন কেউ দিনে কয়েকবার সেলফি তোলে এবং সেগুলো ফেসবুক, স্ন্যাপচ্যাট বা ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমে পোস্ট করেন তখন তাকে সেলফি আসক্ত বলা হয়। তিনি আরও বলেন, যদি কারো মোট ছবির অর্ধেকই হয় সেলফি এবং সেসব ছবির জন্য ফিল্টার ব্যবহার করে তবে সেটা তার জন্য ভাল কিছু বয়ে আনে না। সেলফিটিস রোগ থেকে বাঁচতে মোবাইল ফোন কোথাও রেখে দিয়ে সেলফি মুক্ত এলাকায় থাকার পরামর্শ দিয়েছেন দুর্ভাসুলা। অন্য কেউ যদি এ রোগে আসক্ত হয় তাহলে তার ছবিতে লাইক বা ইতিবাচক মন্তব্য না দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। উৎস: চ্যানেল আই।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী