খালেদা জিয়া শুয়ে-বসে দিন কাটালেন

news-image

নিজস্ব প্রতিবেদক : হোম কোয়ারেন্টাইনে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার সারা দিন গুলশানের নিজ বাসভবন ফিরোজায় নিজের বেডরুমেই ছিলেন তিনি। সারা দিন শুয়ে-বসেই কাটিয়েছেন।

তাকে দেখতে শুধু গৃহকর্মী ফাতেমা ও ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন তার কক্ষে গিয়েছিলেন।

বুধবার কারামুক্ত হয়ে নিজ বাসভবনে ফেরার পর হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানিয়ে দিয়েছিলেন খালেদা জিয়া।

দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, চেয়ারপারসনের ফলোআপ চিকিৎসা চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকরা যে চিকিৎসা দিতেন তার ফলোআপ চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি হারুন আল রশীদ বলেন, চেয়ারপারসন হোম কোয়ারেন্টাইনে থাকবেন। প্রয়োজন ছাড়া কারো সেখানে যাওয়া ঠিক নয়। যদি তিনি প্রয়োজন মনে করেন তবে যাকে বলবেন শুধু তিনিই যাবেন। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ