খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে : ব্যারিস্টার খোকন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবী ও দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ব্যারিস্টার খোকন বলেছেন, মাঝে মাঝে ডাক্তার এসে খালেদা জিয়ার ব্লাড টেস্ট করাচ্ছেন। তিনি একা চলাফেরা করতে পারছেন না। বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকার মানবিক হলে দল এবং পরিবারের পক্ষে আবারও আবেদন করা হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, বিদেশ যেতে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি পরামর্শ এবং এ-সংক্রান্ত আবেদনের বিষয়ে তিনি আলোচনা করেছেন।

করোনাভাইরাস মহামারির মধ্যে গত ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর থেকে তিনি গুলশানের বাসভবনে আছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ