ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

news-image

প্রযুক্তি ডেস্ক : এ বছর যাঁরা কষ্ট পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। ইহুদি বর্ষের পবিত্র দিন ইয়োম কিপুরের বার্তা হিসেবে তিনি ক্ষমা চান। এ দিনটিতে ভাগ্যের সুরক্ষায় পাপমোচনের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চান ইহুদিরা।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক দিন পর জাকারবার্গ বলেছিলেন, তাঁর প্রতিষ্ঠান মার্কিন নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে—এ কথা ভাবা পাগলামি। তারপর থেকেই তাঁকে ওই চিন্তার মোড় ঘুরাতে হয়েছে এবং এবারের ইয়োম কিপুরের দিনে এ বছর যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে আরও উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সম্প্রতি ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফেসবুকে রাশিয়ান কোম্পানির বিজ্ঞাপন প্রদর্শন নিয়ে সমালোচনার মুখে পড়েছে ফেসবুক। সম্প্রতি ফেসবুকের বিজ্ঞাপন প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে বিদ্বেষ সৃষ্টিকারী গ্রুপ তাদের লক্ষ্য পূরণ করতে পারে, এ ধরনের সমালোচনা ছড়িয়েছে। জাকারবার্গ আগামী বছরগুলোতে ফেসবুককে আরও উন্নত করতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের ভাষ্য, ভুয়া তথ্য ফেসবুকে যাতে বেশি না ছড়ায়, তা ঠেকাতে প্রচেষ্টা বাড়াতে হবে ফেসবুককে। অন্যান্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো নিজেদের নিরপেক্ষ বললেও আদতে তা প্রশ্নবিদ্ধ। জাকারবার্গ নিজে তাঁর সদিচ্ছার কথা বললেও ফেসবুকে তার প্রতিফলন দেখার প্রত্যাশা করেন এর ব্যবহারকারীরা। তথ্যসূত্র: দ্য ভার্জ।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার