ক্রিকেটাররা ফিট, খুশি বিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : নিজ নিজ বাড়ীতেই শরীর চর্চা করেছেন ক্রিকেটাররা। যেখানে ছিলনা পর্যাপ্ত সরঞ্জাম। তারপরও নিজেদের ফিটনেস ধরে রাখতে সক্ষম হয়েছেন তারা। যার প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটিও খেলোয়াড়দের সহায়তা করার আপ্রাণ চেস্টা চালিয়ে গেছে। ঘরের মধ্যেই তাদের অনুশীলন যাতে সহজ হয় সেই লক্ষে প্রয়োজনীয় সরঞ্জামও সরবরাহ করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

এদিকে বিসিবির ক্রিকেট অপেরাশেন্স বিভাগ খেলোয়াড়দের নিয়ে নিয়মিতভাবেই আয়োজন করেছে ভার্চুয়াল মিটিং। যেখানে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, জাতীয় দলের অন্যান্য কোচরা অংশ নিতেন।

এছাড়া টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে আলাদা ভাবে আয়োজন করা হয়েছে বিশেষ সেশন। সাদা বলের ক্রিকেটের জন্য মনোনীত বর্তমান সময়ের টেস্ট ক্রিকেটাররাও অংশ নিয়েছেন বলে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক মনে করেন সেশনটির মাধ্যমে তারা লাভবান হয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে নিজেদের উজ্জীবিত করতে পেরেছেন। তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা মাঠে ফিরতে চাই। অনুশীলন ও খেলতে না পারার হতাশার মত অন্য কোন কিছুই একজন ক্রিকেটারের জন্য আর হতে পারে না। যে কারণে এই বৈঠকটি সত্যিই আমাদের আবারো ক্রিকেটের প্রতি মনোযোগী হতে সহায়তা করেছে।’

মুমিনুল আরো বলেন, সিনিয়র থেকে নবাগত, সব খেলোয়াড়রাই সেখানে স্বতস্ফুর্তভাবে অংশ নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন। যা মানষিক হতাশা কাটাতে দারুণ সহায়তা করেছে। আমাদের টেস্ট পারফরম্যান্সে নিয়ে বিশ্লেষণ হয়েছে। আমরাও সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে কি শিক্ষা পেয়েছি তা ব্যক্ত করেছি।’

টেস্ট অধিনায়ক বলেন, ‘নিজের খেলা নিয়ে চিন্তা ভাবনা করার পর্যপ্ত সময় খেলোয়াড়রা পেয়েছে বলে আমি মনে করি। তারা বুঝতে পারছেন কি কি করতে হবে।’

তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন মনে করেন কোচ ও সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে এই আলোচনায় কিছু নির্দেশনাও পাওয়া গেছে। তিনি বলেন, ‘অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম খেলোয়াড়দের দায় দায়িত্ব সম্পর্কে কথা বলেছেন। এগিয়ে যাবার জন্য আমাদের উপর নিজের প্রত্যাশার কথাও উল্লেখ করেছেন। আমারে খেলা নিয়ে যে ভিডিও বিশ্লেষণটা করা হয়েছে সেটিও দারুণ উপকার দেবে।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ