ক্যালিফোর্নিয়ায় ১২ ঘণ্টায় চারটি ভূমিকম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলবর্তী অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ১২ ঘণ্টায় চারটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য মতে, এগুলোর দুটিই ছোট একটি শহর কাবাজনের কাছে আঘাত হেনেছে। খবর সিএনএনের।

মঙ্গলবার ভোর পাঁচটার একটু আগে কয়েক মিনিটের ব্যবধানে দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া থেকে প্রায় সাত মাইল দূরে দুটি ভূমিকম্প আঘাত হানে। চার হাজার বাসিন্দার ওই শহরটি লস অ্যাঞ্জেলসের শহরতলী রিভারসাইড থেকে ৪৫ মাইল দূরে অবস্থিত।

ইউএসজিএস জানাচ্ছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। আর দ্বিতীয়টি ছিল ৩ দশমিক ২ মাত্রার।

৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের কেন্দ্র থেকে ৯৫ মাইল দক্ষিণে সান ডিয়াগোর বাসিন্দারাও ‘প্রাথমিক কম্পন’ অনুভব করেছেন।

এর প্রায় ১২ ঘণ্টা আগে গোল্ডেন স্টেটের দুই প্রান্তে আরও দুটি কম্পন অনুভূত হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৯ মিনিটে অকোটিল্লো ওয়েলসের কয়েক মাইল পূর্বে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ২ দশমিক ৫।

অকোটিল্লো ওয়েলসে কম্পন অনুভূত হওয়ার প্রায় এক ঘণ্টা আগে উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ার ফার্নডেল শহরের ৫৬ মাইল পশ্চিমে প্রশান্ত মহাসাগরে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

এদিকে ওই চারটি ভূমিকম্পেরই গভীরতা ছিল ৭ থেকে ১০ মাইল। এক বছরে ২ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৪ মাত্রার ৩০ হাজার ভূমিকম্প হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার