কোরবানি নিয়ে ন্যাকামো কেন?

news-image

গোলাম মোর্তোজা: আপনি কোরবানি দেবেন কী, দেবেন না- সিদ্ধান্ত আপনার। কেউ কোরবানি দিলে,গরু বা খাসির ছবি ফেসবুকে পোস্ট দিলে, আপনার সমস্যা কী?
জীব হত্যা?
ন্যাকামোর জায়গা পান না!
সব কিছুর জীবন আছে,আপনি ভেজিটেরিয়ান হলে, যা খান – সেসবেরও জীবন আছে।
পনির খান, যা গরু বা মহিষের দুধ থেকে তৈরি। গরুর বাচ্চা বাছুরকে বেঁধে রেখে,মা গরুর দুধ দোয়ানো হয়। আপনি যে দুধ খাচ্ছেন, তা আসলে খাওয়ার কথা বাছুরের। কথাটা এভাবেও বলা যায়, বাছুরকে বঞ্চিত করে ‘বিবেকবান’ আপনি দুধ- পনির খাচ্ছেন!

মনে রাখা দরকার কোনো বিলুপ্ত প্রাণী কোরবানি দেওয়া হয় না। কোরবানির জন্যে পালন করা গরু- ছাগলই, কোরবানি দেওয়া হয়। ধান বা সবজির মত, কোরবানির পশু পালনের সঙ্গেও বিশাল অর্থনৈতিক কর্মকান্ড সম্পৃক্ত।

গরু জবাই দেখে ‘বিবেক’ জেগে ওঠে, মুরগি খেতে সমস্যা হয়না!

জবাই করে আর গুলি করে হত্যা-দুই রকমের ব্যাপার। গুলি করে হত্যাা বিদেশিরা করে বলে তা আরামদায়ক, ব্যাপারটা মোটেই তেমন নয়।

রক্তের ছবি পোস্ট দেওয়ার দরকার নেই। তবে এই ‘হঠাৎ জীবপ্রেমী’দের ন্যাকামোর প্রতিবাদে বেশি বেশি কোরবানির গরু- ছাগলের ছবি পোস্ট দেওয়া দরকার।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির