কোন কারণগুলোর জন্য বিচ্ছেদ হয় দাম্পত্যে?

news-image

 

লাইফস্টাইল ডেস্ক : বিবাহ অতি বিষম বস্তু৷ সামলানো বড় দায়৷ এই পথ বড় সূক্ষ্ণ৷ এক চুল এদিক-ওদিক হওয়ার জো নেই৷ বিপথের মাশুল বেশ ভালভাবেই দিতে হয় দুই পক্ষকে৷ আর এই দু-পক্ষের কাজিয়ার সবচেয়ে বেশি সাক্ষী থাকে তৃতীয় এক পক্ষ৷ যারে কয় ‘ডিভোর্স ল’ইয়ার’৷ পরম যত্নে যাঁরা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটান, তাঁরাই বাতলালেন বিবাহ বিভ্রাটের এই উপায়গুলি৷

 

১) কথা বন্ধ : দু’টি মানুষ যখন একসঙ্গে থাকে, একটু আধটু খুঁটিনাটি লেগেই থাকে৷ মনের রাগ মনে পুষে না রেখে ঝগড়াটা করে ফেলাই উচিত৷ অনেকেই তা করেন না৷ মনে ক্ষোভ পুষে রেখে চুপ করে থাকার ফলে স্বামী-স্ত্রীর মধ্যে দুরত্ব বাড়তে থাকে৷ আর কখন যে সে দূরত্ব বিশাল আকার নেয়, কেউ টেরই পান না৷

২) যৌনতায় অনীহা : ভালবাসায় মনের প্রাধান্যের কথা অনেকেই বলে থাকেন৷ তবে ‘প্লেটোনিক লাভার’রা ভুলে যান শরীর থাকলে, তার চাহিদাও থাকবে৷ সেই চাহিদা সঠিকভাবে পূরণ না হলে তার প্রভাব সম্পর্কে পড়তে বাধ্য৷

৩) বিপরীত স্বভাব : বিপরীত মেরুতেই চুম্বকের আকর্ষণ থাকে একথা সত্যি৷ কিন্তু প্রেমে এই আকর্ষণ যতটা মধুর, ঠিক ততটা বিয়ের ক্ষেত্রে নয়৷ কারণ বিয়ের পর স্বামী-স্ত্রীকে একসঙ্গেই বসবাস করতে হয়৷ সেখানে আপনার যদি সকালে দেরীতে ওঠার অভ্যাস থাকে এবং আপনার সঙ্গীর ভোরে, তবে ঘটতে পারে বিপত্তি৷

৫) অবজ্ঞা : স্বামী-স্ত্রীর সম্পর্কে দু’জনের গুরুত্বই সমান৷ আর সেই সম্মান দু’জনকেই বজায় রাখতে হয়৷ এক অসাবধান হলেই বিপত্তি৷ স্বামী যদি স্ত্রীকে খাটো মনে করেন, তাতেও বিপত্তি৷ আর স্ত্রী যদি নিজেকেই সর্বেসর্বা মনে করেন তাতেও বিপত্তি৷

৬) প্রেমের ভাষা অপছন্দ : শব্দ নাকি ব্রহ্ম৷ শব্দের মাহাত্ম্যে বিশাল পর্বতকেও টলানো সম্ভব৷ তবে, এর অপপ্রয়োগে পর্বতের মূষিক প্রসবও হতে পারে৷ তাই প্রেমের শব্দগুলি চয়নের ক্ষেত্রে হামেশা সাবধানতা অবলম্বন করবেন৷

৭) টাকার টানাপোড়েন : আমার টাকা আমার, তোমার টাকা তোমার৷ এই ধারণা যদি স্বামী-স্ত্রীর মধ্যে চলে আসে, তাহলেই মুশকিল৷ টাকা প্রিয় বস্তু ঠিকই, তবে দানকেও পরম ধর্ম হিসেবে মেনে চলতে হবে৷ আর এই পথেই আমি-তুমি তরজা ছেড়ে ‘আমরা’কে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে৷ যা না করলেই শাদি ডট কমে ‘Error’ দেখা দেবে৷

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির