কেউ হস্তক্ষেপ করলে বিদ্যুৎ গতিতে জবাব : পুতিন

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধে কোনো দেশ হস্তক্ষেপ করলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে। তিনি বলেন, ‘আমাদের সব ধরনের উপকরণ আছে। প্রয়োজনে আমরা তা ব্যবহার করবো।’

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রুশ আইনপ্রণেতাদের সঙ্গে আলাপকালে বুধবার তিনি এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘কেউ যদি বাইরে থেকে ইউক্রেনে হস্তক্ষেপের চেষ্টা করে ও রাশিয়ার জন্য কৌশলগত হুমকি সৃষ্টি করে, তাহলে আমরা বিদ্যুৎ গতিতে জবাব দেবো।’ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

এই বক্তব্যের মাধ্যমে ভ্লাদিমির পুতিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের কথাই বলেছেন বলে মনে করা হচ্ছে। তবে যুদ্ধে যেন রাশিয়াকে ইউক্রেন হারাতে পারে, সেজন্য কিয়েভের সহযোগী দেশগুলো অস্ত্র সরবরাহ বাড়িয়েছে। পশ্চিমা কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে।

রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহারের পর গত সপ্তাহেই রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে ব্যাপক আক্রমণ চালিয়েছে। যদিও কর্মকর্তারা বলছেন, ইউক্রেনীয়দের প্রতিরোধের কারণে রাশিয়ার সামরিক বাহিনী কঠিন পরিস্থিতিতে পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান