কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে অভিনব প্রতিবাদ মেসি-রোকুজ্জোর

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে সাবেক কৃষ্ণাঙ্গ বাস্কেটবল তারকা জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ নানাভাবে চলছে সারাবিশ্বে। তাতে অকুণ্ঠ সমর্থন জানাচ্ছেন ক্রীড়াবিদরা। মূলত তিনি অ্যাথলেট হওয়ায় এমনটি দেখা যাচ্ছে।

এবার সেই তালিকায় নাম লেখালেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবং তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। ব্ল্যাকআউট করে নারকীয় এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানালেন তারা।

মঙ্গলবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোনো ছবি পোস্ট করেননি মেসি। সেখানে দেখান শুধু কালো রঙ। সঙ্গে লেখেন– #বিএলএম। অর্থাৎ ব্ল্যাক লাইভস ম্যাটার। আরও লেখেন– ব্ল্যাক আউট টুয়েসডে।

মেসির স্ত্রী আন্তোনেল্লাও একই পন্থা অবলম্বন করেন। তার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টেও কালো রঙের আভা দেখা যায়। এর ওপর ছিল একটি হৃদয়চিহ্ন।

সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। তাতে দৃশ্যমান হয়, নানা রঙের চারটি হাত একে অন্যকে ধরে আছে। সেটির নিচে লেখা সেই #বিএলএম।

গেল ২৫ মে মিনোপোলিসে ফ্লয়েডের গলা টানা প্রায় ৮ মিনিট হাঁটু দিয়ে চেপে রাখেন এক শেতাঙ্গ পুলিশ কর্মকর্তা। ফলে শ্বাসরোধ হয়ে আফ্রিকান-আমেরিকান বাস্কেটবল তারকার মৃত্যু হয়।

সঙ্গে সঙ্গে তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। পরিপ্রেক্ষিতে এ ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে পড়ে যুক্তরাষ্ট্র। অগ্নিস্ফূলিঙ্গের মতো ফুঁসে ওঠেন কালো বর্ণের মানুষগুলো। একাধিক দোকানপাট, স্থাপনায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা।

এর রেশ আছড়ে পড়ছে গোটা বিশ্বে। রাজনীতি ও বিনোদন জগতের মানুষও তাতে সমর্থন দিচ্ছেন। এ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিজেদের বেশ কয়েকটি শহরে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করেছে মার্কিন প্রশাসন।

তবু আন্দোলন স্তিমিত করা যাচ্ছে না। ফ্লয়েড খুনের ন্যায়বিচারের দাবিতে সোচ্চার সবাই। টানা আট দিন ধরে সেই মুলুকে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ চলছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ