কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে শিশুর মৃত্যু (ভিডিও)

news-image

দুইদিন যুদ্ধ করে মৃত্যুর কাছে হেরে গেলো ১ বছরের শিশু আফিফা। বৃহস্পতিবার ভোর পৌনে ৫ টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার কথা নিশ্চিত করেছে আফিফার বাবা হারুন উর রশিদ। মঙ্গলবার দুপুরে শহরের চৌড়হাস মোড়ে দাঁড়িয়ে থাকা গঞ্জেরাজ নামের বাসের সামনে দিয়ে এক বছরের শিশু কন্যা আকিফাকে কোলে নিয়ে হেটে যাচ্ছিলেন মা রিনা বেগম।

হঠাৎ চালক ইচ্ছে করে বাসটি চালিয়ে রিনা বেগমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হয় শিশু আকিফা। পরে স্থানীয়দের সহায়তায় রক্তাত্ব অবস্থায় মা মেয়েকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তাকে ওইদিন সন্ধ্যায় ঢাকা মেডিকেলে রেফার্ড করে চিকিৎসকরা। দুইদিন ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জালড়ে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলো ১ বছরের শিশু আফিফা। বৃহস্পতিবার ভোর পৌনে ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

এদিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে এমন দুর্ঘটনার ভিডিও চিত্র ফেসবুকে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয় গোটা জেলা জুড়ে। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় রাজশাহী ছেড়ে আসা গঞ্জেরাজ (ঢাকা মেট্টো-গ-১৪-০১৭৭) নামের বাসের চালক ইচ্ছে করে রিনা বেগমকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

কুষ্টিয়া জেলা পুলিশের দেয়া সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে এক নারী তার শিশুকে বুকে আগলে দাঁড়িয়ে থাকা একটি বাসের সামনে দিয়ে হেটে যাচ্ছিলেন। এরই মধ্যে দাড়িয়ে থাকা বাসটি কোন হর্ণ না বাজিয়েই পথচারী মাকে সজোরে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে শিশুটি ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। বাসের ধাক্কায় রক্তাত্ব আহত হন শিশু ও মা। বুধবার বেলা ১১টায় চৌড়হাস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক হাজার সাধারণ মানুষ ও স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে ঘাতক গঞ্জেরাজ গাড়ির ড্রাইভারকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও