কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, হামলা চালানো এবং তাতে অর্থের যোগান দেয়ার অভিযোগে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় তার নামে চারটি মামলা রয়েছে, যার মধ্যে দুটি মামলায় এক নম্বর এবং দুটিতে তিন নম্বর আসামি তিনি।

বুধবার (৯ অক্টোবর) বিকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক বার্তায় বলা হয়, ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ডিবি কার্যালয়ে সাবেক এই সংসদ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে ওই বার্তায়।

ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি: প্রধান উপদেষ্টা
প্রসঙ্গত, ২০১৪ সালে প্রধান বিরোধী দল বিএনপি ও অন্যান্য বিরোধীদের ছাড়াই হওয়া নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে প্রথমবারই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন সোহরাব উদ্দিন। পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন সোহরাব উদ্দিন। গত জানুয়ারির বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে কটিয়াদি ও পাকুন্দিয়া নিয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন তিনি। নৌকার প্রার্থী পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দকে ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন সোহরাব উদ্দিন। কাহার আকন্দ বঙ্গবন্ধু হত্যা মামলা, ২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড হামলা মামলা এবং ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ মামলাসহ কয়েকটি আলোচিত মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। এই আসনেই একাদশ সংসদে সদস্য ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ। পুলিশের প্রভাবশালী দুই কর্মকর্তাকে টেক্কা দিয়ে ভোটে জেতার কারণে জাতীয় রাজনীতিতে উঠে আসেন কিশোরগঞ্জ আওয়ামী লীগের সাবেক এই নেতা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি