কিশোরগঞ্জের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, হামলা ও অর্থ জোগানের অভিযোগে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি অ্যাড. সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (৯ অক্টোবর) রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, সোহরাব উদ্দিনের বিরুদ্ধে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, হামলা ও অর্থ যোগানের অভিযোগে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় মোট চারটি মামলা রয়েছে। যার দুটিতে তিনি এক নম্বর এবং বাকি দুটিতে তিন নম্বর আসামি।

এই র‌্যাব কর্মকর্তা জানান, আজ বিকেলে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে তার অবস্থান শনাক্তের পর গ্রেপ্তার করা হয়। তাকে ডিএমপির ডিবি কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান