কাশ্মীরে হামলার তদন্তে ভারতকে সহায়তা করতে চায় পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের ওপরে হামলা ঘটনা তদন্তে ভারতে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ শনিবার বলেন, ‘যেকোনো নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে পাকিস্তান সহায়তা করতে প্রস্তুত।’ পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত ২২ এপ্রিল পেহেলগামে ওই হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। পাকিস্তানও পাল্টা কিছু পদক্ষেপ নিয়েছে। এমন পরিস্থিতিতে দুই বৈরি দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমির পাসিং-আউট অনুষ্ঠানে শাহবাহ শরীফ বলেন, ‘পেহেলগ্রামের ঘটনা দুঃখজনক। কিন্তু এরমধ্যে দোষারোপের খেলা শুরু হয়েছে। তবে পাকিস্তান নিজেদের দায়িত্বশীলতার জায়গা থেকে এই ঘটনার তদন্তে সহায়তা করতে চায়। যেকোনো নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনে পাশে থাকব আমরা। ‘

সেসময় এই হামলাকে কেন্দ্র করে পাকিস্তানকে দোষারোপের জন্য ভারতের সমালোচনা করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি