কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত সেনা মেজর ও তিন সেনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে অনুপ্রবেশে বাধা পেয়ে সেনাবাহিনীর এক মেজরকে গুলি করে মেরেছে জঙ্গিরা। জঙ্গি হানায় মৃত্যু হয়েছে তিন সেনা জওয়ানেরও। পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। আরও সেনাবাহিনী পাঠানো হচ্ছে ঘটনাস্থলে। এলাকায় আরও জঙ্গিদের লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে। খবর: আনন্দবাজার

জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে পাক অধিকৃত কাশ্মীর থেকে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। তাঁদের দেখতে পেয়ে গুলি চালান সেনা জওয়ানরা। পাল্টা গুলি চালায় জঙ্গিরাও। দু’পক্ষের গুলি বিনিময়ে মৃত্যু হয় কর্তব্যরত মেজর ও তিন সেনা জওয়ানের। সেনার পাল্টা গুলিতে মৃত্যু হয় দুই জঙ্গিরও।

আরও জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে বলেই সন্দেহ সেনার। সেই কারণেই গোটা এলাকা ঘিরে ফেলে অত্যন্ত সন্তর্পণে তল্লাশি চালানো হচ্ছে। অতিরিক্ত সেনা এবং নিরাপত্তাকর্মী এলাকায় পাঠানো হচ্ছে। তবে সেনার তরফে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। কোন জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে, সেই বিষয়টিও স্পষ্ট নয়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির