কাতার বিশ্বকাপের সূচি চূড়ান্ত, এক দিনে ৪ ম্যাচ!

news-image

লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরে আছে চ্যাম্পিয়ন ফ্রান্স। ফুটবল ভক্তদের চোখের সামনে এখনও সেই স্মৃতি তরতাজা। ২০১৮ সালের ১৫ জুলাই, ঐতিহাসিক সেই মুহূর্তের ঠিক দুই বছর পর আরেকটি বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি প্রকাশ করল ফিফা- কাতার বিশ্বকাপ ২০২২।

কাতারের বিশ্বকাপটি নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হবে। সমর্থকরা একদিনে দেখতে পাবেন চারটি করে ম্যাচ, মাত্র ১১ ঘন্টার ব্যবধানে। স্থানীয় সময় দুপুর ১টায় প্রথম ম্যাচ শুরু হবে। চতুর্থ ম্যাচটি শুরু হবে রাত ১০টায়।

টুর্নামেন্ট শুরু হবে ২০২২ সালের ২১ নভেম্বর। বুধবার নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ও শুরুর তারিখটি জানিয়েছে ফিফা।

fifa.jpg

দোহার আশেপাশে স্টেডিয়ামগুলোর দূরত্ব কম হওয়ায় একই দিনে চাইলে মাঠে গিয়ে কয়েকটি ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। ৩২ দলের টুর্নামেন্টের প্রথম ম্যাচ ২১ নভেম্বর আল বাইত স্টেডিয়ামে, যেখানে দর্শক ধারণ ক্ষমতা ৬০ হাজার।

টুর্নামেন্টের ফাইনাল হবে ২০২২ সালের ১৮ ডিসেম্বর ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতার লুসাইল স্টেডিয়ামে। আল বাইতের মতো এখানেও একটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের কাজ দারুণ গতিতে এগিয়ে চলছে এবং রাস্তা ও অবকাঠামোর ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

এ জাতীয় আরও খবর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর