কলম্বিয়ায় ভূমিধসের কবলে পড়ে বাস গিরিসঙ্কটে, নিহত ১৩

news-image

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসের ধাক্কায় যাত্রীবাহী একটি বাস গিরিসঙ্কটে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

রোববারের এ ঘটনায় নিহতদের মধ্যে একটি নবজাতকও রয়েছে, কলম্বিয়ার দুর্যোগ মোকাবেলা সংস্থার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নারিনো প্রদেশের পাস্তো ও তুমাকো শহরের মধ্যবর্তী পাহাড়ি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি একুয়েডর সীমান্তের পাশে।

নারিনোর দুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান রয়টার্সকে জানিয়েছেন, ভূমিধসে প্রায় পাঁচ হাজার ঘনমিটার পাথর ও মাটি ওই মহাসড়ক ও সংলগ্ন গিরিসঙ্কটটিতে গিয়ে পড়েছে।
দুর্যোগ মোকাবেলা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির