করোনা হাসপাতালে রোগীর চাপ কমছে

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানীতে করোনা রোগীদের চিকিৎসার জন্য ডেডিকেটেড হাসপাতালগুলোর মধ্যে অন্যতম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২। এক সপ্তাহ আগেও এ হাসপাতালে ভর্তির জন্য করোনা রোগীদের ভিড় লেগে থাকত। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে রোগীর স্বজনরা এ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন।

বেড খালি না থাকায় চিকিৎসকরা অন্য হাসপাতালে রেফার করে রোগীদের ফিরিয়ে দিতেন। কিন্তু বর্তমানে ঢামেক হাসপাতাল-২ ছাড়াও অন্য প্রায় সব হাসপাতালে করোনা রোগী ভর্তির চাপ অনেকটা কমেছে। মুমূর্ষু করোনা রোগীদের আইসিইউ বেডের সংকট এখনও প্রবল।

আজ (রোববার) ঢামেক হাসপাতালের অনুসন্ধান বিভাগে কর্তব্যরত এক কর্মকর্তা জানান, গতকাল (১৪ আগস্ট) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৪৯ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। এরপর দুপুর ১টা পর্যন্ত ভর্তি হওয়া রোগীর সংখ্যা মাত্র ছয়জন।

তিনি জানান, গত সপ্তাহ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা এত বেশি ছিল যে, বেড খালি না থাকায় নতুন রোগী ভর্তি করা যাচ্ছিল না। হাতেগোনা কিছু মুমূর্ষু রোগী ছাড়া অধিকাংশ রোগীকে অন্য হাসপাতালে রেফার বা ব্যবস্থাপত্র দিয়ে বাসায় গিয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হতো।

রোববার দুপুর ১টার দিকে এ হাসপাতালের জরুরি বিভাগের সামনে গিয়ে দেখা যায়, আগের মতো লাইন ধরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে নেই। নেই অক্সিজেন মাস্ক পরিহিত কোনো রোগী। চারদিকে অনেকটা নীরবতা। মাঝে মধ্যে দু-চারজন রোগী রিলিজ দেয়া হলে তারা সিএনজিচালিত অটোরিকশা বা প্রাইভেটকারে মালপত্র তুলে রোগীকে নিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ এক নারীর মরদেহ বের করে আনা হয়। তার স্বজনরা জানান, তিনি করোনায় নন, অন্য রোগে মারা গেছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সম্পর্কিত নিয়মিত হেলথ বুলেটিনে দেখা গেছে, ১৪ আগস্ট পর্যন্ত রাজধানীর সরকারি করোনা ডেডিকেটেড মোট ১৭টি হাসপাতালে ৪ হাজার ২৭২টি সাধারণ বেডের মধ্যে ১ হাজার ৭৩৮টি খালি। ৩৮২টি আইসিইউ বেডের মধ্যে ৫৫টি এবং ৪৩৫টি এইচডিইউ’র মধ্যে ৩৯টি খালি।

এছাড়া বেসরকারি ২৯টি হাসপাতাল ও ক্লিনিকের ২ হাজার ৬২টি সাধারণ বেডের মধ্যে ৮৭৮টি, ৫১৮টি আইসিইউয়ের মধ্যে ১৮৫ এবং ২৬৬টি এইচডিইউয়ের মধ্যে ৯৬টি খালি।

রাজধানীতে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪৬টি হাসপাতাল ও ক্লিনিকের মোট ৬ হাজার ৩৩৪টি বেডের মধ্যে ২ হাজার ৬১৬টি, ৯০০টি আইসিইউয়ের মধ্যে ২৪০টি এবং ৭০১টি এইচডিইউ বেডের মধ্যে ১৩৫টি খালি।

 

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার