করোনা মোকাবিলায় স্টেডিয়াম এখন হাসপাতাল

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তদের পর্যাপ্ত স্বাস্থ্য সহায়তা দিতে হিমশিম খাচ্ছে দেশগুলো। নির্ধারিত হাসপাতালের বাইরে প্রয়োজন পড়ছে অস্থায়ী হাসপাতালের। এমন পরিস্থিতিতে ব্যতিক্রমী নজির স্থাপন করেছে ব্রাজিলের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবগুলো। অস্থায়ী হাসপাতাল বানাতে নিজেদের স্টেডিয়ামগুলো ব্যবহারের অনুমতি দিয়েছে তারা। করোনার কারণে ব্রাজিলে খেলা বন্ধ রয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত। তাই দেশটির অর্ধেকেরও বেশি ক্লাব এই মহৎ উদ্যোগের ঘোষণা দিয়েছে।

দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন ফ্লেমেঙ্গো তাদের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামটি ব্যবহারের অনুমতি দিয়েছে। এখন এই স্টেডিয়ামের নিয়ন্ত্রণ নেবে রিও ডি জেনিরোর স্বাস্থ্য অফিস। ফ্লেমেঙ্গোর মতো স্টেডিয়াম ছেড়ে দিচ্ছে করিন্থিয়ান্সও। তাদের ইতাকুয়েরো স্টেডিয়ামটিও এই কাজের জন্য ছেড়ে দেয়া হয়েছে। তাদের অনুশীলনের মূল সদর দফতরটিও এই কাজে ব্যবহারের জন্য ছেড়ে দেয়া হয়েছে।

সাও পাওলো ও রিও ডি জেনিরো অনেক ঘনবসতিপূর্ণ এলাকা। এরই মধ্যে ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ১১২৮ জন। মারা গেছেন ১৮ জন। তাই জরুরি অবস্থায় হাসপাতালের ওপর চাপ কমাতেই এমন উদ্যোগ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ